ব্রেকিং

x

ভারতে কারাভোগের পর ২ বাংলাদেশী আখাউড়া দিয়ে দেশে ফিরেছে

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ১২:০৫ পূর্বাহ্ণ

ভারতে কারাভোগের পর ২ বাংলাদেশী আখাউড়া দিয়ে দেশে ফিরেছে

অবৈধ অনুপ্রবেশের দায়ে  ভারতে আটককৃত সুব্রত ভট্রাচার্য়  (২১ ও  জান্নাত (১৯) নামে দুইজন বাংলাদেশী কারাভোগের পর দেশে ফিরেছেন। আজ বুধবার বিকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। তাদের বাড়ি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার বাসিন্দা। বন্দরের সীমান্তে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: সজিব ভুইয়ার নিকট তাদেরকে  তুলে দেন ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তা মো: ওমর শরীফ।


দেশে ফেরার পর সুব্রত ভট্টাচার্য জানান, তিনি দশ মাস আগে রামগড় অবৈধ সীমান্তপথে পুরোহিত বিদ্যার্জনে ভারত গমন করলে বিএসএফের হাতে আটক হন। অপরদিকে জান্নাত আক্তার ভারতে দালাল চক্রের মাধ্যমে পাচারের শিকার হয়েছিলেন। তিনি জানান, চাকরির প্রলোভনে সিলেটের খোয়াই সীমান্তপথে তাকে ভারতে পাচার করা হয়।


ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা মো. ওমর শরীফ জানান, উদয়পুর অবজারভেশন হোম থেকে জান্নাত আক্তার এবং ত্রিপুরা রাজ্যের নরসিংগড় ডিটেনশন সেন্টার থেকে সুব্রত ভট্টাচার্যকে বাংলাদেশ-ভারত দুই দেশের সংশ্লিষ্ট দফতরের নির্দেশে দশ মাস পর আখাউড়া-আগরতলা আন্তজার্তিক ইমিগ্রেশন সীমান্তপথে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!