ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ৯ আগস্ট শনিবার সন্ধায় উপজলার গোয়লনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে গোয়ালনগর ইউপি চেয়ার্যান আজহারুল হক। নিহতরা হল-কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৪) এবং জুনাইদ আহম্মদের মেয়ে তানিশা মনি (৫)।
পরিবার সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুম হওয়ায় কদমতলী গ্রামের চারদিকে এখন নদীর পানি। আজ বিকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। তখন তাদের পরিবারের লোকজন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্ধা ঘনিয়ে আসলে দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক বলেন, কদমতলী গ্রামে আজ শনিবার দুইজন কন্যা শিশু নদীর পানিতে ডুবে মারা গেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুটি শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com