ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সভাপতি রুবেল ও সাধারন সম্পাদক শোভন

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ৯:৫৩ এএম

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সভাপতি রুবেল ও সাধারন সম্পাদক শোভন

রবিউল হোসেন রুবেলকে সভাপতি ও শাহাদাৎ হোসেন শোভনকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  আগামী এক বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


রুবেল-শোভনের নেতৃত্বাধীন এ নতুন কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে সুজন দত্ত ও শামীম হোসেনকে, যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মোমিন মিয়া ও নাঈম বিল্লাহকে এবং প্রচার সম্পাদক করা হয়েছে শহিদুল ইসলাম রুবেলকে।

এছাড়া মেহেদী হাসান লেনীন, তাজল ইসলাম আপন, মিনহাজ উদ্দিন মামুন এবং রেদোয়ান আনসারী রিমোকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

গত ২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর এই কমিটি ঘোষণা এলো।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!