ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া ইভটিজিংয়ের দায়ে অটোরিক্সা চালকের কারাদণ্ড

শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | ৩:১০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া ইভটিজিংয়ের দায়ে অটোরিক্সা চালকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ইভটিজিংয়ের ঘটনায় এক অটোরিক্সা চালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৩০ আগস্ট শনিবার সকাল ৯টার দিকে কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, কুটি গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে মো. ইব্রাহীম (২২) নামের এক বখাটে যুবকের হাতে ইভটিজিংয়ের শিকার হয়।


অভিযুক্ত যুবক অটোরিক্সা চালানো অবস্থায় ছাত্রীটির সঙ্গে অশালীন কথাবার্তা বলতে থাকে এবং এক পর্যায়ে গাড়ি চালানোর সময় পেছনে ফিরে শরীর স্পর্শ করার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী বাধা দিলে তার জামা ছিঁড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। আসামিকে জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ কাজে সহযোগিতা করেন কসবা থানা পুলিশ ও স্থানীয় জনগণ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!