ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদা বেগম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার নারী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আজাদ মিয়ার স্ত্রী।


বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের নিয়মিত অভিযানে আউলিয়া বাজার থেকে দেওয়ান বাজার রাস্তার দাড়িয়াপুর এলাকা থেকে এক নারী মাদক কারবারির কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!