ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | ৭:৫৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগরে বিপুল পরিমাণে ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ১৮ আগস্ট সোমবার ভোরে উপজেলার বুধন্তি এলাকায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।


সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, অভিযানকালে ২৯ হাজার ৫২০ পিস ভারতীয় কসমেটিস সামগ্রী, ১৮ হাজার ৩০০ পিস আইবল ক্যান্ডিসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়। এসব চোরাইপণ্যের মূল্য আনুমানিক ৭৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। এসব চোরাই পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।


তারা আরো জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যেন ভারত থেকে কোনো ধরনের চোরাই মালামালসহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!