বিজয়নগরে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে ৫০ কেজি গাঁজাসহ মোঃ নাছির মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ১৮ আগস্ট সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাশানী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির মিয়া উপজেলার মিরাশানী গ্রামের খালেক মিয়ার ছেলে।
আজ ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বিজয়নগর উপজেলার মিরাশানী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে অভিযান পরিচালনা করে নাছির মিয়াকে গ্রেফতার করে। পরে তার টিনসেড ঘর তল্লাসী করে খাটের নিচ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com