ব্রেকিং

x

মাদকবিরোধী অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৮ বোতল মাদক উদ্ধার

বুধবার, ১৬ জুলাই ২০২৫ | ৩:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৮ বোতল মাদক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রশাসনের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ১৫ জুলাই সোমবার রাত ১১টায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত বিশেষ অভিযানে কসবা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী জামাল মিয়া (৪২) এর বাড়ি থেকে ১৪৮ বোতল ‘ইস্কাফ’ নামক তরল মাদক উদ্ধার করা হয়েছে।


উদ্ধারকৃত মাদক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।


কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ১৬ জুলাই বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম বলেন। মাদকমুক্ত কসবা গড়ার লক্ষ্যেই আমাদের এই অভিযান। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো অপরাধীই ছাড় পাবে না।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!