ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ তিনজন গ্রেফতার

সোমবার, ২৫ আগস্ট ২০২৫ | ৭:৪৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিদেশি মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আজ ২৫ আগস্ট সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের। রবিবার রাতে উপজেলার তারাপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, তারাপুর এলাকার লুৎফর রহমানের মালিকানাধীন দোচালা টিনের ঘরের ভাড়াটিয়া আলমগীরের সয়নকক্ষের খাটের নিচ থেকে তিন প্লাস্টিক বস্তায় মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে—


Signature Premier Whisky – ২০ বোতল, Royal Stag – ১১ বোতল, Blenders Pride Exclusive Premium Whisky – ১১ বোতল।

অভিযানকালে আলমগীরের স্ত্রী রোকসানা আক্তার (২৫) কে আটক করে পুলিশ। তিনি কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ২৫ আগস্ট সোমবার ভোরে কসবা উপজেলার কাইমপুর এলাকায় এস আই ফারুক হোসেন অভিযান চালালে মো. জলিল ও মো. আক্কাস নামে দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!