ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় পণ্যসহ একজন গ্রেফতার

রবিবার, ১০ আগস্ট ২০২৫ | ৮:১২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় পণ্যসহ একজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের অভিযানে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একজন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে এ অভিযানে পণ্য পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেফতার হওয়া ওবায়দুর রহমান নামে এক ব্যক্তিকে আজ রবিবার আদালতে পাঠানো হয়।


আজ ১০ আগস্ট রবিবার বিকেলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাত সাড়ে এগারটার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার জিলানী পেট্রল পাম্পের সামনে একটি ট্রাক থেকে বিপুল ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এসবের মধ্যে রয়েছে ১১৫৩ পিস ভারতীয় শাড়ি, ৯০০০ পিস সানস্ক্রিন ক্রিম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হেলাল উদ্দিনের ছেলে ওবায়দুর রহমানকে গ্রেফতার করা হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!