ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | ৬:২৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিক্সার চালক ও দুইজন যাত্রী রয়েছেন। আজ ৫ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নবীনগর-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিম খানার সামনে এই দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে একটি অটোরিক্সা গ্যাস আনতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বাসের সাথে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক ও দুই যাত্রী নিহত হন।


নিহতরা হলেন, উপজেলা নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক সোহাগ মিয়া (১৯), একই উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮) ও ফেনী জেলার সদর উপজেলার দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়ের এর ছেলে নুরুল আলম (৫৫)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভোরে নবীনগর-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিম খানার সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক ও দুই যাত্রী মারা যায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!