ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশু নিহত

শুক্রবার, ০৬ জুন ২০২৫ | ৮:২৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশু নিহত

কসবায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ৬ জুন শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামে ও গতকাল বৃহস্পতিবার বিকেলে বিলঘর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর মেয়ে আফসিন (৩) ও বিলঘর গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছেলে মাহিন (৭)।


বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, শুক্রবার দুপুরে লেশিয়ারা গ্রামের একটি পুকুরে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো শিশু আফসিন। খেলার এক পর্যায়ে অসর্তকবশত আফসিন পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে বৃহস্পতিবার বিকেলে বিলঘর গ্রামেও অন্য শিশুদের সঙ্গে খেলার সময় মাহিন নামে সাত বছরের আরেক শিশু মারা যায়।

পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!