ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩:১৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।


মৃত আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে। সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।


কায়েমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বিকেল তিনটা থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করা হলেও আব্দুল্লাহকে পাওয়া যায়নি। সোমবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!