ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ | ১০:৫৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পুলিশ ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান চালিয়ে কৃষকলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। আজ ১৫ আগস্ট শুক্রবার পুলিশ সূত্রে জানা যায়, ১৪ আগস্ট বৃহস্পতিবার রাতে নাসিরনগর উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন নাসিরনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. গোলাম আলী এবং গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. সারোয়ার উদ্দিন।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে হামলার অভিযোগ রয়েছে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!