ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২৯ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. কাউসার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার দিকে শহরের কলেজ গেইট এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়। তার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com