ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাইকৃত ৮ টি মোবাইল ফোনসহ দুই আসামি গ্রেফতার

বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | ৮:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাইকৃত ৮ টি মোবাইল ফোনসহ দুই আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় চোরাইকৃত আটটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ আগস্ট মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মানিকপুর উত্তর পাড়া থেকে চোরাইকৃত ৮ টি মোবাইল ফোনসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হলেন- মো: কামাল (১৮), পিতা-আবু তাহের, মানিকপুর পশ্চিম পাড়া এবং মো: শফিক(৩৪), পিতা: মৃত আব্দুল কাদের, চরছয়ানী দক্ষিণ পাড়া, ইউপি আইয়ুবপুর উভয় বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।


বাঞ্ছারামপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!