ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মূল্য তালিকা ও ক্যাশ মেমো না রাখায় চার ডিম ব্যবসায়ীকে মোট ৯৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ ১৭ আগস্ট রবিবার দুপুরে পৌর শহরের ফারুকী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ করেননি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি দোকানকে জরিমানা করা হয়েছে। দোকান মালিকদের মূল্য তালিকা টানানো এবং ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com