নবীনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা মাঞ্জুরুল হক মাঞ্জুকে (৩৬) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ ২ জুন সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা সদরের বাসিন্দা। যৌথ বাহিনীর একটি দল আজ সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে সদরের উত্তরপাড়ায় অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, যুবলীগ নেতা মাঞ্জু ক্ষমতাচ্যুৎ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নবীনগরের সন্তান, অ্যাডভোকেট কাজী মোরশেদ হোসেন কামালের অনুসারী ছিলেন। কামাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নবীনগর থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম যুবলীগ নেতার এই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, গ্রেফতার হওয়া যুবলীগ নেতা মাঞ্জুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আজই (সোমবার) তাকে আদালতে পাঠানো হবে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের সময় এই যুবলীগ নেতার কাছে দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে থানায় মামলাসহ প্রচুর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আজ আদালতে চালান করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com