ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী বাজার থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের (বয়স আনুমানিক ৭০) মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে বাজারের বরকত মিয়ার মাংসের দোকানের চৌকির উপর ওই বৃদ্ধের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, বৃদ্ধের কোনো পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। তবে পরিচয় শনাক্ত না হলে নিয়ম অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর সহায়তা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com