ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। ২৫ মার্চ বুধবার রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুর উরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আলী আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন।
বুধবার গোপনে তার বাড়িতে এসেছিলেন। খবর পেয়ে পুলিশ ও ডিবির যৌথ টিম অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, গ্রেফতারের পর আলী আজম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। পরে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সকালে তাকে আবারো হাসপাতালে চেকআপ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com