ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

রবিবার, ০৮ মার্চ ২০২৬ | ১২:১৪ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শাহাজান মিয়া নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ৭ মার্চ শনিবার সকাল ১০টার দিকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাজান মিয়া (৫০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।


ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান জানান, গত বছরের ১৫ ডিসেম্বর জিআর-৫৩২/২৫, বিজয়নগর থানার একটি মামলায় তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। শনিবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!