ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ৯:১৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ ২৭ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।


ফজলুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, গত ১১ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতি হিসেবে ছিলেন ফজলুর রহমান। সকালে বুকে ব্যথা উঠলে ফজলুর রহমানকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়, সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!