ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় এক খুনের আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। ৭ মে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে তিনি ধরা দেন।
আত্মসমর্পণকারী মো. ইমন (২০) গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএনটি এলাকার আকবর আলীর ছেলে।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইমন একটি হত্যা মামলার আসামি। এপ্রিল মাসের ২০ তারিখ টঙ্গী পূর্ব থানা এলাকায় হত্যা করে পালিয়ে যায় সে। ২০ তারিখের পর থেকে ট্রেনে করে ইমন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়।
তিনি আরো জানান, ট্রেনে ট্রেনে ঘুরে ক্লান্ত হয়ে যান ইমন। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে আত্মসমর্পণ করেন ইমন। পরে টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করে বিষয়টির সত্যতা পাওয়া যায়।
এ সময় সে হতাশাগ্রস্ত ছিল। আজ ৮ মে বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে ইমনকে হস্তান্তর করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com