ব্রেকিং

x

বিজিবির অভিযানে

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | ২:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।


শুক্রবার (২৪ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।


সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর নির্দেশনা ও পরিকল্পনায় পরিচালিত এসব অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু, বিভিন্ন ধরনের ওষুধ, আতশবাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!