ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশকারীসহ ৫ মাদক ব্যবসায়ি আটক, উদ্ধার বিপুল পরিমান চোরাই পণ্য

শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ | ২:৫২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশকারীসহ ৫ মাদক ব্যবসায়ি আটক, উদ্ধার বিপুল পরিমান চোরাই পণ্য

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে এক অনুপ্রবেশকরীসহ ৫ মাদক ব্যবসায়িকে আটক করেছে ৬০ বিজিবি সদস্যরা। উদ্ধার হয়েছে এক কোটি এগার লাখ টাকার বিপুল পরিমান চোরাই পণ্য। গত ছয়দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, সালদানদী, কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ উপজেলা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ৬০ বিজিবির বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজিবি জানায়, গত দুই জানুয়ারী পর্যন্ত তিনদিন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উদ্ধার হয় ভারতীয় কসমেটিক্স সামগ্রী ৮৭ পিস, গরু ৬ টি, চকলেট ১৮৬০ পিস, মোটরসাইকেল ১টি, অটোরিক্সা ১টি, বডি লোশন ৫১৬ পিস, বাসমতি চাউল ৪০৫ কেজি, চিনি ১৫২০৫ কেজি, চুলের জেল ১২৪৩ পিস, চুলের তেল ২৩২ পিস, নেহা মেহেদী ৪৩২০ পিস, ফুচকা ৮৫ প্যাকেট, বাঁজি ২২,২৭২ পিস, বাংলাদেশী রসুন ২৩৪ কেজি, রেড বুল কমল পানীয় ৮৬ পিস, বিয়ার ৮০ বোতল, মাথার চুল ১৮ কেজি, গাঁজা সাড়ে ৮৩ কেজি, ইস্কাফ সিরাপ ২৬ বোতল, ফেন্সিডিল ৪৬ বোতল, হুইস্কি ২১৬ বোতল এবং ইয়াবা ট্যাবলেট ১২০০ পিস উদ্ধার করা হয়। এই অভিযানের সময় মো: ইকরাম হোসেন (১৯), মো: ছাব্বির মিয়া (১৯), মো: সাকিব খান (২২) ও মো: সুমন মিয়া (২২) নামে চার মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি সদস্যরা।

এদিকে গত দুই জানুয়ারী কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান পরিচালনা করে মো: আউয়াল (২৭) নামে এক অবৈধ অনুপ্রবেশকারী আটক করে ৬০ বিজিবি সদস্যরা। ভারতে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। আটককৃত মো: আউয়াল নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কালিজোড়া গ্রামের লুক্কছ মিয়্রা ছেলে।


এদিকে ৬০ বিজিবির সদস্যরা তিন জানুয়ারী থেকে চার জানুয়ারী পর্যন্ত সীমান্তে অভিযান পরিচালনা করে উদ্ধার করেছে মাদকসহ বিপুল পরিমান চোরাই পণ্য। উদ্ধারকৃত ভারতীয় চোরাই পণ্যের মধ্যে রয়েছে শাড়ি ৩৫৬ পিস, কিসমিস ৬৯ কেজি, বাসমতি চাউল ১৪০৪ কেজি, গরু ২ টি, চকলেট ৪৩২০ পিস, চিনি ৫৪৮০ কেজি, চুড়ি ১১৩ প্যাকেট, জিরা ৪৩ কেজি, জুতা ৫৮ জোড়া, ফুচকা ২১৩ প্যাকেট, বাংলাদেশী রসুন ২৮ কেজি, বিভিন্ন প্রকার কাপড় ২৮৩ পিস, রেড বুল ৮৪ বোতল, ফেন্সিডিল ২ বোতল, ইস্কাফ সিরাপ ৪৫ বোতল এবং হুইস্কি ৩৬ বোতল।
গত ছয়দিনে অভিযোনে উদ্ধারকৃত মাদক ও চোরাই পণ্যের মূল্য ধরা হয়েছে ১ কোটি ১১ লাখ ১৪ হাজার ৭০০ টাকা।
৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, বিজিবির সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবেনা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!