ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজাসহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কসবা থানা পুলিশ। আজ ২০ জুলাই রবিবার সকাল ৭ টায় কসবা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
এই অভিযানে কসবা উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও কসবা থানার ওসি মো. আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সদস্য এসআই, এসআই ফারুক, হোসেন সংঙ্গীয় ফোর্সের অংশগ্রহণ করেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল কাদের। সেই সঙ্গে মাদক চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুটি ইউনিয়নের রানিয়ায়ারা পশ্চিম পাড়া আব্দুল্লাহ ওয়াজেদ আব্দু মিয়ার ফিশারির ঝুপযাড়ের বিতর থেকে ৭০ কেজি গাঁজা, উদ্ধার করেন।
থানায় এক ব্রিফিংয়ে ওসি আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, কসবাকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com