ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার রায়হান দাওরায়ে হাদীস পরীক্ষায় জেলায় দ্বিতীয়

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | ১২:০৩ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার রায়হান দাওরায়ে হাদীস পরীক্ষায় জেলায় দ্বিতীয়

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়্যাহ বাংলাদেশ’-এর অধীনে ২০২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরের রায়হান মিয়া।


ফলাফলে দেখা যায়, রায়হান ১০০০ নম্বরের মধ্যে ৮৮৭ নম্বর পেয়ে সর্বোচ্চ বিভাগ ‘মুমতাজ’ (জিপিএ-৫) অর্জন করেছেন। তার গড় নম্বর ৮৮.৭।


রায়হান ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেন। ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেছেন এবং জেলায় দ্বিতীয় হয়েছেন।

রায়হান মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে। তিনি সবার জন্য দোয়া কামনা করেছেন।

নিজের সাফল্য নিয়ে রায়হান বলেন, “আলহামদুলিল্লাহ, এই অর্জন আল্লাহর অশেষ কৃপায় সম্ভব হয়েছে। এর পেছনে আমার মা-বাবা, শিক্ষকবৃন্দ ও পরিবারের দোয়া ও অনুপ্রেরণা রয়েছে। ভবিষ্যতে দ্বীনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!