ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাবার হাতে ছেলে খুন

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩:১২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাবার হাতে ছেলে খুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এনায়েতুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি তার বাবার হাতে খুন হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।


রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে ঘটে এ ঘটনা। ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদীনকে (৫৫) আটক করেছে পুলিশ।


স্থানীয় ইউপি সদস্য ইসহাক মোল্লা বলেন, এনায়েত মাদকাসক্ত ছিলেন। তিনি মাদকের টাকার জন্য পরিবারে চাপ দিয়ে অশান্তি করতেন। তা না পেলে চুরিও করতেন। এ অবস্থায় তার বাবা তাকে বিদেশ পাঠান। কিন্তু সেখানে গিয়েও থেমে থাকেননি এনায়েত। দেশে ফিরে আবারও নেশার টাকার জন্য উৎপাত শুরু করেন।

ইউপি সদস্য আরও বলেন, এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল। রোববার রাতে এনায়েত ঘরে নেশার টাকার জন্য ঝগড়া করেন। এসময় বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ছেলের মাথায় রড দিয়ে আঘাত করেন জয়নাল। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!