ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী জশনে জুলুসে বাঁধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ জন

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১০:৩৮ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী জশনে জুলুসে বাঁধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে বাঁধা দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের কদমতলী মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস বের করে কসবা শহরে প্রবেশ করে। এ সময় হেফাজতে ঈসলামের পক্ষ থেকে এতে বাধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরের গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে যাতে পরবর্তী সহিংসতার ঘটনা না ঘটে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!