ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশের অভিযানে চোরাই বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। এ সময় ৩জনকে গ্রেফতার করে পুলিশ। পাচার কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, শুক্রবার রাত পৌণে দুইটার দিকে আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে ছয়টি মালিং তার, ৫০টি বৈদ্যুতিক টানা প্লেট, ৫০টি বৈদ্যুতিক টানা রড, এক ব্যারেল তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
এ সয়ম চোরাই পণ্য বহনকারি খুলনার দৌলতপুরের শরীফুল ইসলাম রবিন (২৬), একই এলাকার মো. সোহান (২১) ও সোনাডাঙ্গার মোঃ আসাদুজ্জামানকে (৪৪) গ্রেফতার করা হয়। আজ শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com