ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৪৭৫ পিস ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৮:১৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৪৭৫ পিস ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা এলাকা থেকে ৯৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ ১৮ জানুয়ারি শনিবার ভোর ৪ টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. শফিকুল ইসলাম (৪১), মোছা. সাবরিনা কায়সার লস্কর পাপিয়া (৩২)। গ্রেফতারকৃতরা সিলেট জাফলং উপজেলার মোহাম্মদপুর গ্রামের ক্সচলাখেল ৩য় খণ্ড।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং সনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!