ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ভারতীয় নাগরিক আটক

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ | ৫:২২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আজ সোমবার কসবা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ পণ্য পাচারের সময় তাদেরকে আটক করেছে বিজিবির সদস্যরা। বিকালে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টায় কসবা উপজেলার কুইয়াপানি সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে বাংলাদেশের ৪৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করায় দোজন দেব বার্মা (৩৫), তমে দেব বার্মা (৩৩) ও বিমল দেব বার্মা (৩৬) নামে তিনজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত এই তিনজনের বাড়ি ত্রিপুরার রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার গ্রামে।



এদিকে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় কসবার কালিকাপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে আটক করে মো: বাদশা মিয়া (৩০) নামে এক ভারতীয় নাগরিক। কালিকাপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত বাদশা মিয়ার বাড়ি ত্রিপুরা সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়া পাড়া গ্রামে।

অপরদিকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বিজিবির অভিযানে কুমিল্লা বুড়িচং উপজেলার ফকিরমুড়া সীমান্তে অভিযানের সময় মো: হোসেন মিয়া(৫৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি সদস্যরা। তার বাড়ি ত্রিপুরা সিপাহীজলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানী পন্য পাচারে সহায়তা ও চিনি পাচার করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট থানায় আটককৃতদের সোর্পদ করা হয়েছে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!