ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬০ পিস মোবাইলের ডিসপ্লেসহ একজন গ্রেফতার

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | ৬:০৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬০ পিস মোবাইলের ডিসপ্লেসহ একজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অবৈধভাবে সংগ্রহ করা ৫৬০ পিস মোবাইলের ডিসপ্লেসহ মো. রুহুল আমিন কিরন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মো. রুহুল আমিন কিরন নরসিংদী জেলার সদর উপজেলার বুয়াকুর এলাকার আফাজ উদ্দিন হাওলাদারের ছেলে।


আজ ২৬ নভেম্বর বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনাকালে কিরনকে গ্রেফতার করা হয়। পরে তার দখলে থাকা অবৈধ ৫৬০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!