ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০০ লিটার জ্বালানি তেল জব্দ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০০ লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অবৈধভাবে মজুদ করা পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।


১ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজারে সেলিম এন্টারপ্রাইজ থেকে এই তেল জব্দ করা হয়। অভিযানে দোকানটির মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ জানান, অবৈধ মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। জব্দকৃত তেল ২৬টি ড্রামে রাখা ছিল; ২৪টি ড্রামে ২০০ লিটার করে এবং বাকি দু’টিতে ১০০ লিটার করে তেল ছিল। তিনি জানান, অভিযানের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!