ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২১ নভেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন (২৬) জেলার সদর উপজেলার পীরবাড়ি এলাকার আব্দুল সোবহানের ছেলে।
আজ শুক্রবার রাত ৯টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার গোলচত্বরের সামনে অভিযান পরিচালনাকালে পিকআপভ্যানসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com