ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৩ লাখ টাকার কসমেটিকস সামগ্রী জব্দ

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | ১১:৫৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৩ লাখ টাকার কসমেটিকস সামগ্রী জব্দ

সরাইল সীমান্তে বিপুল ভারতীয় মেহেদি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি। আজ ২১ মার্চ শুক্রবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।


উক্ত অভিযানে ৩১,০০০ পিস ভারতীয় মেহেদি ও ৪,৫৭৬ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৪২ লাথ ৯০,০০০ টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!