৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমীরপুর গ্রামের সৈয়দ লিংকন (৩৭) এবং সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামের ইমরান হোসেন (২৬)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ সিলেট কার্যালয়ের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ভোর পৌনে ৬টার দিকে সুহিলপুর বাজার এলাকায় একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com