ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।


আজ ২১ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের এসআই (নি.) মো. জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় ঢাকামুখী লেনে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। তবে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উজানভাটি এলাকার সামনে সেটিকে আটক করা হয়।

পরে গাড়িটি তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে শরীফ মিয়াকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত প্রাইভেটকারটি থানায় হেফাজতে রাখা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!