ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৪৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউপির কাশিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মো. আতিক মিয়া (৩৬) ও একই গ্রামের আজিজুল ইসলাম বাচ্চু (৩৭)। আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এস্ব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউপির কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে আতিক ও বাচ্চুকে গ্রেফতার করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাসী করে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!