বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সরাইল খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
আজ ২ মার্চ সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে মাদকদ্রব্যসহ গাড়িটি জব্দ করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের নির্দেশনায় এবং সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশ্বরোড এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।
ভোরের দিকে আশুগঞ্জগামী সন্দেহভাজন একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১১-৫৮৩৮) থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে অজ্ঞাতনামা চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসটির ভেতর থেকে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com