ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উদ্যোগে আজ ৩ জানুয়ারি শুক্রবার ভোরে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। প্রচন্ড শীত আর ঘণ কুয়াশা উপেক্ষা করে ৪ শতাধিক দৌড়বিদ এতে অংশগ্রহন করেন। শারীরিক ও মানষিক সুস্থ্যতাকে চারপাশে ছড়িয়ে দিতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থতার জন্যেই দৌড় এবং মাদক মুক্ত জীবন এই প্রতিপাদ্য নিয়ে নারী-পুরুষ-শিশু এবং ২ জন বিদেশী নাগরিকসহ চার শতাধিক দৌড়বিদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু করেন। শেষ হয় বিজয়নগরের মনিপুর থেকে ইউটার্ন করে শিমরাইলকান্দি ব্রিজে এসে। নতুন প্রজন্ম শুধুমাত্র ক্রিকেট, ফুটবল উন্মাদনার সাথে পরিচিত। ম্যারাথন হচ্ছে সুস্থ থাকার, নিরাপদ আকার একটি আন্দোলন। সুস্থ্যতাকে চারপাশে ছড়িয়ে দিতে ২০২১ সালের ২৬সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিটি গঠিত হয়। প্রতিযোগীতায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এতে অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পুরুষ ছিল ৩৫০ জন, নারী ছিল ৩০ এবং ২০ জন শিশু।
আয়োজকরা জানান, ২১ কিলোমিটারে ১১০ জন, ১০ কিলোমিটারে ২০০ জন ৫ কিলোমিটারে ৬৮জন এবং ২ কিলোমিটারে ২২ জন অংশ গ্রহন করেন। শীতের সকালে এ ধরনের প্রতিযোগীতা উপভোগ করতে পেরে দর্শকরা খুবই উচ্ছ্বসিত। পরে বিজয়ীদের ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com