ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি একই গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে।


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সাইদুল ইসলাম গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের হওয়া বিষ্ফোরক মামলার আসামি। আজ ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!