ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে বাস খাদে পড়ে ২০জন আহত

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | ৬:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে বাস খাদে পড়ে ২০জন আহত

সরাইলে দ্রুতগতির একটি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। আজ ৭ জানুয়ারি বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ামুখী দ্রুতগতির একটি দিগন্ত পরিবহনের লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫-২০ জন আহত হয়। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর নয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!