ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শহীদ ছাত্রের বাবা নিহত

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শহীদ ছাত্রের বাবা নিহত

সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত হয়েছেন। তিনি ২০২৩ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া হাফেজ মোনায়েল আহমেদ ইমরানের বাবা।


পুলিশ জানায়, ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর-সরাইল সড়কের ধরন্তী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরা গ্রামের বাসিন্দা।


সূত্র জানিয়েছে, তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যোগ দিতে সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!