ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ১ জানুয়ারি ২০২৬ সকালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা বলেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, কসবা উপজেলার বিভিন্ন সড়কে সম্প্রতি দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। তারা সড়ক নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচলে আরো সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com