ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ৪:০০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরে যাতায়াতের অন্যতম রাধিকা সড়কে অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম উজ্জ্বল মিয়া (১৮)। আজ ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নবীনগর উপজেলার শিবপুরের মোস্তাক মিয়ার ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে রাধিকা সড়কের ধনাশি নামক স্থানে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক খেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক উজ্জ্বলসহ অটোরিক্সার আরো ৪-৫ যাত্রী গুরুতর আহত হন। পরে লোকজন গুরুতর আহত উজ্জ্বলকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা জানান, নবীনগরের সাথে জেলা সদরে যাতায়াতের জন্য প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে দুই বছর আগে নির্মিত এই রাধিকা সড়কটি চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি মাসেই একাধিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে। এতে মৃতের সংখ্যা দিনদিন বাড়লেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এর প্রতিকারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত সাকমো শহীদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!