ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | ১১:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নন্দনপুরে পিকআপ ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মো. ফজলুল হক নামে একজন নিহত হয়েছেন। আজ ৭ মার্চ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ফজলুল হক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। আহতরা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন রয়েছেন।


খাটিহাতা হাইওয়ে থানার এসআই মো. সজিব মিয়া জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বিসিকের সামনে দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানে থাকা ফজলুল হক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!