ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৩১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

দেশব্যাপী বুলডোজার কর্মসূচি অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে।


আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ও কলেজ শাখা ছাত্রদল ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি সরকারি কলেজের প্রশাসনিক ভবণের পাশে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালায়।


এসময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব সালমান ইসলাম, যুগ্ম আহবায়ক রিফাত হোসেন অনিক (পিন্টু), যুগ্ম আহবায়ক রাহিম আলম, যুগ্ম আহবায়ক রেশব আহমেদ ও বৈষম্য ছাত্র প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম, মোহাইমিনুল আজমিন, আতিকুর আলম শান্ত, সোলতান নাইম উদ্দিন, তাসিন আরাফাত তন্নয়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!