ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৬:৩৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ
সংগৃহীত ছবি

সারা দেশের ন্যায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আজ ২০ জানুয়ারি সোমবার সকাল থেকে তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদেরকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি প্রদান পূর্বক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত তথ্য সংগ্রহকারী কর্মীদের সুপার ভাইজার খেলন রানী সাহা জানান, যাদের বয়স পহেলা জানুয়ারি ২০০৮ বা এর পূর্বে তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাংলা- ইংরেজি কপি, পিতা- মাতার এনআইডি কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এক কপি, রক্তের গ্রুপ, টেলিফোন নম্বর অথবা মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্যাদি প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে।


এদিকে প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে স্বস্তি প্রকাশ করেছেন নতুন ভোটার ও তাদের স্বজনেরা।


এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে নতুন এক ভোটার জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগসহ রাষ্ট্রীয় সব কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারব। আমরা যারা তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছি সবাই খুশি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮ জন প্রধান শিক্ষক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তথ্য সংগ্রহকারী কর্মী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮০ জন সহকারী শিক্ষকগণ দায়িত্ব পালন করছেন। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!