ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবুল খায়ের (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনগর–রাধিকা সড়কের কনিকাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের উপজেলার কনিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আলহাজ মন্তাজ উদ্দিনের দ্বিতীয় ছেলে এবং স্থানীয় চিকিৎসক ডা. নবীর হোসেনের পিতা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কনিকাড়া বাজার এলাকার নবীনগর–রাধিকা সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com